হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি সহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি সহ বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধের পর আগামীকাল রোববার আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি মোঃ জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।