
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বর্তমান গোয়েন্দা ডায়রি ও বর্তমান অর্থনীতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহাবুবুর রহমান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। নতুন বছরের সূচনায় তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মোঃ মাহাবুবুর রহমান আরও বলেন, “পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ। এই দিনটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা এবং ঐক্যের চেতনা জাগ্রত করে।”
তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে।
শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বলেন, “শুভ নববর্ষ—১৪৩৩। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।”















