সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন এবং ভারতের আইজি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পর্যায়ে সৌজন্য বৈঠক বেনাপোল সীমান্তের ওপার ভারতের পেট্টাপোল সীমান্তে অনুষ্টিত হয়েছে।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ০৩ নভেম্বর ২০২৬ ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কনফারেন্স সেন্টারে রিজিয়ন কমান্ডার, বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন এবং আইজি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি এবং ৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপি এস, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।

বৈঠকে উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মর্মে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলাদেড়টায় সফলভাবে সমাপ্ত হয় বলে জানান বিজিবি উপঅধিনায়ক মো শাহরিয়ার হোসেন।