
মোঃ আবুল খায়ের খান ,শিবচর,মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিবচর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার নিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু,
এসময় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও স্বাবলম্বী করা এবং তাঁদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিটি রাজপথের আন্দোলনে মহিলা দল সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের যেকোনো প্রয়োজনে নারীরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবেন বলে নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন তারা।শিবচর পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তাসলিমা মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শিবচর বিএনপির সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান, সাবেক ছাত্র দলের ভিপি, যুবদলননেতা জামাল বেপারি, শিবচর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নার্গিস আক্তারসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।
রবিবার বিকেল শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শিবচর ৭১ সড়কে স্বাধীনতা চত্বরে গিয়ে আচোলনা সভা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।















