
স্টাফ রিপোর্টার: দেশের একটি তালা উৎপাদনকারী প্রতিষ্ঠান আহমেদ স্টিল অ্যান্ড কেবলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট (মূসক) ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২০ হাজার পিস তালা উৎপাদন করলেও প্রকৃত উৎপাদন ও বিক্রয়ের তথ্য যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না।
অভিযোগে আরও বলা হয়, দৈনিক প্রায় ৪০০ কার্টন পণ্য বাজারজাত করা হলেও এর একটি অংশ সরকারি নথিতে প্রতিফলিত হচ্ছে না, যার ফলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।
তবে এ অভিযোগের স্বপক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট ভ্যাট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হয় নাই।















