
স্টাফ রিপোর্টার,মোঃ আবুল খায়ের খান, শিবচর ( মাদারীপুর) : বুধবার (২০ মে) সকাল ১০টায় শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে স্টেশন মাশ্টার তপন কুমার ঘোষের সভাপতিত্বে এ সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শাইখা সুলতানা এবং শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব জনাব কামাল হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শিবচর থানার অফিসার ইনচার্জ বলেন , অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও দ্রুত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, দুর্ঘটনা উদ্ধার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জনস্বার্থে ফায়ার সার্ভিসের ফোন নাম্বার হাতের নাগালে রাখবার পরামর্শ দেয়,
প্রধান অতিথি শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম,ইবনে মিজান বলেন ফায়ার ফাইটার জমদুত হয়ে মানুষের বিপদে সামনে আসেন, জানমাল রক্ষা করেন, নিঃস্বার্থ সেবা প্রদান, অগ্নি কান্ড সংগঠিত হবার সাথে সাথে আমাদের নিজস্ব কোনে চেষ্টা থাকেনা, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার স্টেন গিজার ( ফায়ার গ্যাস বোতল),নাই এটা প্রত্যেক দেকানে রাখা বাধ্যতা মূলক, উপস্থিত ব্যবসায়ী বনিক সমিতির সভাপতি সম্পাদক কে এক মাসের সময় দেয়া হয়, অগ্নি নির্বাপক ফায়ার বুস্টার ( বোতল) না থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।















