শিবচরে বস্তুনিষ্ঠতার প্রতীক ‘এনপিবি নিউজ’-এর প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পতাকাবাহী ‘এনপিবি নিউজ’-এর প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে।

গতকাল( ১০ নভেম্বর) সন্ধ্যায় এনপিবি’র শিবচর উপজেলা প্রতিনিধির উদ্যোগে স্থানীয় কলেজ মোড়স্থ সূর্য মুন্সী ভবনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনপিবি নিউজ এর শিবচর উপজেলা প্রতিনিধি ও শিবচর প্রেস ক্লাব (রেজিঃ ৯৭১২)-এর সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইবনে মিজান বলেন, “সাংবাদিকতার মূল মাপকাঠি শুধু চটকদার সংবাদ পরিবেশন নয়, বরং সেই সংবাদের মাধ্যমে দেশ ও সাধারণ মানুষ কতটা উপকৃত হলো—তা নিশ্চিত করা। এই ব্রত নিয়ে যারা কাজ করেন, প্রকৃত সফল সাংবাদিক তারাই।”

সভাপতির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, “আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে চারদিকে তথ্যের এক বিশাল প্লাবন চলছে। তথ্যের এই মহাসমুদ্রে সত্যকে চিনে নেওয়া এবং তা দ্রুত গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আসল চ্যালেঞ্জ। এনপিবি নিউজ অত্যন্ত সফলভাবে সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে।”

তাসনোভা তুসিনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিবচর প্রেস ক্লাব (রেজিঃ ৯৭১২)-এর সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের খান, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম, বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঢালী, স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার প্রতিনিধি মো. নজরুল ইসলাম ফকির এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসফ-এর শিবচর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইমতিয়াজ আহমেদ ইমন (বাংলা নিউজ), মো. রফিকুল ইসলাম রাজা (দীপ্ত টিভি), এস এম দেলোয়ার হোসাইন (কালের কণ্ঠ), মীর ইমরান (দৈনিক এদিন), মো. শাহীন (নয়া দিগন্ত) এবং মো. মতিউর রহমান (দৈনিক দিনকাল)।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. সরোয়ার হোসেন মিঠু (আমার দেশ), রিয়াজ রওনক (মানব কণ্ঠ), কাজী মশিউর রহমান (কালবেলা), গোলাম মাওলা (গণকণ্ঠ), মো. শাখাওয়াত হোসেন মোল্লা (দৈনিক জনতা), মো.কামাল হোসন (চ্যানেল এস) মো. শাহীন মিয়া (দৈনিক ঐশী বাংলা), মো. আলমগীর হোসেন (প্রভাতী বাংলাদেশ), ঝুমুরি আক্তার সন্ধ্যা (দৈনিক অগ্রসর)মো. আকাশ (প্রতিদিনের সংবাদ), মো. মেহেদী হাসান (ফেইস দ্য পিপল), মো. রানা মোল্লা (দৈনিক নওরোজ) সহ শিবচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক গণমাধ্যমের ভিড়ে এনপিবি নিউজ শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও সত্যের পক্ষে থেকে এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মো.ইকাত হোসেনের সুললিত কন্ঠে কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।