
শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মরহুম দেলোয়ার হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বাদ যোহর শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের খানবাড়ি জামে মসজীদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির দুই সংসদ সদস্যসহ মাদারীপুর জেলা বিএনপি ও শিবচর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি,ছাত্র দল,যুবদল, কৃষকদল,মহিলাদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম দেলোয়ার হোসেন খানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া, মাদারীপুর ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর ১ শিবচর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু, মাদারীপুর ১ শিবচর আসন থেকে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কামাল জামান নূরুদ্দিনমোল্লা, সহ মাদারীপুর জেলা বিএনপি ও শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুম দেলোয়ার হোসেন খান (দিলু) খানের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, মরহুম দেলোয়ার হোসেন খান দলের দূর সময় নেতাকর্মী দের নিয়ে দলকে গুছিয়ে রেখে গিয়েছেন, শিবচর উপজেলার ত্যাগি বিএবপির পরিবার বলতে মরহুম দেলোয়ার হোসেন খান এর ভূমিকা অন্যতম,তিনি বেচে থাকতেও অনেক চ্যালেঞ্জের মধ্যেও নিজের সন্তান কে জীবনের ঝুকি নিয়ে তুরাগ খান কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে রাত্র দলের রাজনীতি তে যুক্ত করায়, আগামীতে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা বিএনপির মরহুম দেলোয়ার হোসেন খান এর পরিবার কে যথাযথ মূল্যায়ন করবেন,















