মাদারীপুরের শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

শিবচর ( মাদারীপুর) সংবাদদাতাঃমাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় স্কুল কলেজ মাদরাসা ও কারিগরি শিক্ষা ২ দিনব্যাপী ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ উদ্ধোধন করা হয়েছে।০৬ই সেপ্টেম্বর ২০২৬ রবিবার সকালে শিবচর পৌর এলাকা শতবর্ষের পুরাতন ঐতিহ্যবাহী শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন এর মাঠে শিবচর উপজেলা প্রশাসন ও জাতীয় স্কুল,মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত দুইদিনব্যাপী ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা এমপি। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

শিবচর উপজেলার ৪৪ টি স্কুল ১৭ টি মাদ্রাসা ২ টি কলেজের শিক্ষার্থীরা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়,সাতার, দাবা ও কাবাডি এই চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইদুর রহমান, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ হারুন- উর- রশিদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।