
জি.এম. মাসুদ ঢালী: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হিসেবে যোগদান করেছেন চৌকস পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান। এর আগে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে সিদ্দিরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে সড়কে চুরি-ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কমেছে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
নতুন ওসি তদন্ত হিসেবে মজিবুর রহমানের যোগদানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা করছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সমন্বয় বাড়িয়ে সিদ্দিরগঞ্জকে আরও নিরাপদ এলাকায় পরিণত করবেন নবনিযুক্ত ওসি তদন্ত মজিবুর রহমান।















