
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের টানবাজারে লয়েল ট্যাংক রোড ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ এবং চুরি-ছিনতাই ও সন্ত্রাস প্রতিরোধে এ কমিটি কাজ করবে।
গত শনিবার দুপুরে রিভারভিউ সংলগ্ন সাবেক রেলওয়ে কোয়ার্টার মাঠে আয়োজিত অভিষেক ও আলোচনা সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি শামসুজ্জামান (চন্দন) এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল আক্তার (সোহান) নির্বাচিত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, এলাকার শান্তি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পঞ্চায়েত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
শামসুজ্জামান চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারিক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ছাত্রনেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কমিটির অন্যতম উদ্যোক্তা বজলুর রশিদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে পরে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ তারেক (বাবু), মীর জাকির হোসেন ও আমিনুর রহমান (সাব্বির)। সহসভাপতি বজলুর রশিদ (সেলিম) ও একেএম মোছলে উদ্দিন (হিরু)। যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ।
কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং সহকোষাধ্যক্ষ একেএম মাহিউদ্দিন (জাফর) ও শ্রী প্রদীপ চন্দ্র দেবনাথ। সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূঁইয়া (এমিল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জি.এম. মাসুদ হোসেন ঢালী ও মোহাম্মদ মানিক ভূঁইয়া।
দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর হারুন (বন্যা), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির (সোহেল)। আইনবিষয়ক সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল সফল, ধর্মবিষয়ক সম্পাদক শ্রী অভিজিৎ সাহা এবং সমাজসেবা সম্পাদক নাফিউ রাব্বি দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন—কাজী শোকন, কাজী বিপ্লব, যাদব সাহা, মীর আবিদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. জসিম, মো. নাজিম, মো. নিজাম, মো. বশির, মো. জয়েল, মাহির ইশরাক ধ্রুব, আবরার রহমান ইফতি, রাইয়ান চৌধুরী, আলি আকরাম তারেক ও আকিব আফতাব জনি।















