
রুবেল মোড়ল,স্টাফ রিপোর্টারঃ শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খান।
এ সময় তিনি বলেন
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।তিনি আরো বলেন’
সম্মেলনকে ঘিরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মী সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু, সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান,উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















