
নিজস্ব প্রতিবেদক:- জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে হত্যার উদ্দেশ্যে হামলা এবং হয়রানির জন্য মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ওবায়দুর রহমান বলেন, তাঁর ওপর হামলার ঘটনায় তিনি এর আগে পল্লবী থানায় মামলা করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তিনি নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত জুলাইয়ে ওবায়দুর রহমানের করা হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।















