চামড়াবন্দরে মাদারীপুর সাংবাদিক ফোরামের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চামড়াবন্দর এলাকায় আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ভ্রমণে ফোরামের সাংবাদিক ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তারা চামড়াবন্দরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য ঘুরে দেখেন এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান গোয়েন্দা ডায়রি ও বর্তমান অর্থনীতি-এর সম্পাদক ও প্রকাশক মো. মাহাবুবুর রহমান।

ভ্রমণকে ঘিরে ফোরামের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। ব্যস্ত কর্মজীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে।