দুদক চেয়ারম্যান হতে চান ব্যারিস্টার এম সরোয়ার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ চেয়ে ইতোমধ্যে তিনি আবেদনও করেছেন। গত ৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া আবেদনে এম সরোয়ার হোসেন তিনি আনুষঙ্গিক সব নথিপত্রও জমা দিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি গতকাল রবিবার খবরের কাগজকে জানান, দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহীদের আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং নিয়োগের সুপারিশ পাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, তা খুবই ভালো উদ্যোগ। কারণ নিয়োগের আগেই দুদকের সম্ভাব্য চেয়ারম্যান কমিশনারদের সম্পর্কে সবাই জানতে পারবেন। কোনো বিতর্ক থাকলে নিয়োগের আগেই সমাধান সম্ভব।

লাগাম টানতে হলে দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার বিকল্প নেই। আমি সব সময়ই দুদকে সৎ ও যোগ্য ব্যক্তি নিয়োগের আহবান জানিয়ে এসেছি। এ ক্ষেত্রে আমার চেয়েও যোগ্য কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলেও বরাবরের মতোই সহায়ক ভূমিকা পালন করে যাব।’

বরাবরের মতোহ সহায়ক ভূ ব্যারিষ্টার সরোয়ার তার জীবনবৃত্তান্তে গত ১০ বছরে ব্যক্তিগত উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বিস্তারিত তুলে ধরেন। দুর্নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সুদকে অন্তত ৬৪টি আবেদন দাখিল করেছেন। এ ছাড়া জাতীয় ও ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ, দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন, দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে বহু নিবন্ধ রচনা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের টিভি চ্যানেলের টকশোতে অংশগ্রহণের বিস্তারিত উল্লেখ করেন।

ব্যারিষ্টার এম সরোয়ার সেনাবাহিনীতে ২০ বছর দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। চারটি ভিন্ন পদাতিক ব্যাটালিয়ন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) স্টাফ ও কমান্ড পদে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ দমন অভিযানে চার বছরেরও বেশি সময় এবং জাতিসংঘের ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশনে সামরিক কন্টিনজেন্টের সদস্য হিসেবে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে শারীরিক অসুস্থতার কারণে ‘মেডিক্যালি বোর্ডেড আউট’

(এমবিও) হয়ে মেজর পদমর্যাদায় অবসর গ্রহণ করেন। ব্যারিষ্টার এম সরোয়ার ১৯৬৭ সালের ১০ ফেব্রুয়ারি পিরোজপুর সদরে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাকিম হাওলাদার ও মা হালিমা বেগম।

তিনি ১৯৬২ সালে পিরোজপুর সরকারি হাইস্কুল থেকে এসএসসি, জেলার সরকারি কলেজ থেকে এইচএসসিতে যশোর বোর্ডে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন এবং ১৯৮৬ সালে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেন।

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে (ষষ্ঠ স্থান অধিকার করে) সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন। ২০০৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ডিগ্রি অর্জন করেন (দ্বিতীয় শ্রেণি)। ২০০৯ সালে সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে পিজিডিএল সম্পন্ন করেন। ২০০৯ সালের জুলাই মাসে লিংকনস ইন থেকে ‘কল টু দ্য বার’ (আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আনুষ্ঠানিক স্বীকৃতি) লাভ করেন।

এর আগে ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর তিনি আইনজীবী (অ্যাডভোকেট) হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালের ১৯ আগষ্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। ২০২৪ সালের ২ অক্টোবর যুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

47