
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং দেশের বিভিন্ন কাস্টম হাউস ও কমিশনারেটের তৃতীয় শ্রেণির স্থায়ী কর্মচারীদের নিয়মিত বদলি না হওয়ায় রাজস্ব আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী, করদাতা ও একাধিক কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন কমিশনারেটে নিয়োগপ্রাপ্ত কর্মরত সিপাই ও অফিস সহকারী উপ-পরিদর্শক দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তাদের অনেকেরই বছরের পর বছর অন্য কমিশনারেটে বদলি করা হয়না-এ অবস্থায় দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকার কারণে অনেক ক্ষেত্রে প্রভাববলয় ও অসাধু চক্র গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তাগন জানান, কমিশনার, অতিরিক্ত কমিশনার সহকারী কমিশনার রাজস্ব কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত বদলি হলেও তৃতীয় শ্রেণির বিভিন্ন কমিশনারেটের কর্মচারী দীর্ঘ সময় একই কর্মস্থলে থেকে যান। এতে প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা ও রাজস্ব আদায় করা কঠিন হয়ে পড়তে পারে সিন্টিকেটের মাধ্যমে রয়্ছেন বলে তারা মনে করেন।
ব্যবসায়ী মহলের কয়েকজন প্রতিনিধির অভিযোগ, দীর্ঘদিন একই কমিশনারেটে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগগুলো নিরপেক্ষভাবে আঞ্চলিক কমিশনারেটের বদলির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, তৃতীয় শ্রেণির কর্মচারীদেরও একটি নির্দিষ্ট সময় পরপর আন্তঃ কমিশনারেট বদলির কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হলে প্রশাসনিক স্বচ্ছতায় সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, অনিয়মের সুযোগ কমবে এবং রাজস্ব আহরণ আরও গতিশীল হতে পারে। একই সঙ্গে ব্যবসায়ীদের সেবার মান উন্নত হবে এবং কাস্টমস প্রশাসনের প্রতি জনআস্থাও বাড়বে বলে তাদের অভিমত।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সুদক্ষ অভিজ্ঞ চেয়ারম্যান জনাব আহসান হাবিব সাহেব ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের পুনরায় আঞ্চলিক কমিশনেটে বদলি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, যোগ্যতা, দক্ষতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি সমন্বিত ও নিয়মিত বদলি নীতি বাস্তবায়ন করলে রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব হরণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ কামনা করেছেন ব্যবসায়ী, করদাতা ও সংশ্লিষ্ট মহল। তাদের প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে নিয়মিত বদলি নীতির বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত হবে।















