কাস্টমসের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন, মহাসচিব মাহবুব

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতির (বাকাস) ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহীন মিয়া এবং মহাসচিব হয়েছেন সাব-ইন্সপেক্টর মাহবুব হোসাইন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) ভবনে কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণ করা হয়। নবগঠিত কমিটিকে শপথ পড়ান নির্বাচন কমিশনার মো. শামস উদ্দিন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন অর্থ সস্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সস্পাদক মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক মো. মাহাবুবর রহমান, দপ্তর সস্পাদক যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক শাকিল হোসেন।

নবগঠিত কমিটি আগামী দুই বছর বাকাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে বাকাস সভাপতি রাজস্ব কর্মকর্তা শ্যামল মাহবুব, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, বাকাসের সাবেক সভাপতি মো. সালেক খান, মো. আবু শিহান ও সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন, মো. মোজাম্মেল হকসহ সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠাস সঞ্চালনা করেন মিঠুন চন্দ্র সাহা ঢাকাস (দক্ষিণ) ঢাকা ও শায়লা জামান ঢাকাস (পূর্ব), ঢাকা। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন দিদারুল ইসলাম-সাধারণ সম্পাদক (ঢাকাস (দক্ষিণ), ঢাকা ও মিঠুন গোস্বামী-ঢাকাস (উত্তর), ঢাকা।