বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদা, মহাসচিব তারেক

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কমিশনার ড. নাহিদা ফরিদী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সদস্যদের ভোটে নতুন এই কমিটি গঠন করা হয়। আজ (শনিবার) কাস্টমস বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ লুৎফর রহমান। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমিশনার এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান ও মোহাম্মদ রেজাউল হক।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, আ আ ম আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুন্ড।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—ফিন্যান্স সেক্রেটারি কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন, জয়েন্ট ফিন্যান্স সেক্রেটারি অতিরিক্ত কমিশনার মোছা. শাকিলা পারভীন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ, কালচারাল সেক্রেটারি নাহিদ নওশাদ মুকুল, মিডিয়া, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সিফাত-ই-মরিয়ম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. সানোয়ারুল কবির, অফিস সেক্রেটারি মো. ইফতেখার আলম ভূইয়া, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. তারেক মাহমুদ, স্পোর্টস সেক্রেটারি মো. আব্দুল বাতেন, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি সামিহা আশরাফী এবং জয়েন্ট অফিস সেক্রেটারি এ এস এম আকরাম সম্রাট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, একেএম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইদুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন এবং উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে।