
নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ সেপ্টেম্বর বাহাদুরপুর, শিবচরের বাসিন্দা মরহুম আবুল হাসেম মিয়ার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
মরহুম আবুল হাসেম মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
দোয়া করা হয়, আল্লাহ তায়ালা তাঁর জীবনের সব নেক আমল কবুল করে তাঁকে পরকালে শান্তি ও রহমত দান করুন এবং পরিবারের সবাইকে তাঁর স্মৃতির প্রতি সদা শ্রদ্ধাশীল থাকার তৌফিক দান করুন।
বর্তমান গোয়েন্দা ডায়েরি ও বর্তমান অর্থনীতি-এর সম্পাদক ও প্রকাশক মো. মাহাবুবুর রহমানের পিতা।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি—পরিবারবর্গ।















