অসুস্থ শাহিন শেখের পাশে দাঁড়াল মোড়ল মানব সেবা সোসাইটি

​ নিজস্ব প্রতিবেদক: ব্রেন স্ট্রোকের ফলে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) হয়ে অসহায় জীবনযাপন করছেন শাহিন শেখ। শারীরিক এই অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। এমন কঠিন সময়ে তার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘মোড়ল মানব সেবা সোসাইটি’।

​সংগঠনটির পক্ষ থেকে অসুস্থ শাহিন শেখের খোঁজখবর নিতে তার বাসভবনে যান মোড়ল মানব সেবা সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোড়ল। এ সময় তিনি শাহিন শেখের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার খরচের জন্য নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করেন।
​শাহিন শেখের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসে মাহবুব মোড়ল বলেন, “মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। শাহিন শেখের এই দুঃসময়ে আমরা ক্ষুদ্র প্রয়াস নিয়ে পাশে দাঁড়িয়েছি। আশা করি বিত্তবানরাও তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেবেন।”

​সংগঠনটির এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে শাহিন শেখের পরিবার ও স্থানীয় সচেতন মহল। সমাজের সুবিধাবঞ্চিত ও অসুস্থ মানুষের পাশে মোড়ল মানব সেবা সোসাইটির এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।