কর অঞ্চল-১ চট্টগ্রামে চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বদলিজনিত কারণে কর অঞ্চল-১, চট্টগ্রামের চারজন অতিরিক্ত সহকারী কর কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে কর অঞ্চল-১, চট্টগ্রামের কর কমিশনার মো. মঞ্জুর আলম বিদায়ী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

বিদায়ী কর্মকর্তারা হলেন—অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. ফজলুল কাদের সিকদার, মো. আবদুর রশিদ ফরাজী, মিজ শারমিন ফারজানা ও মো. নাসির উদ্দীন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর অঞ্চল-১, চট্টগ্রামের পরিদর্শী রেঞ্জ-৩-এর যুগ্ম কর কমিশনার জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদর দপ্তর (প্রশাসন)-এর যুগ্ম কর কমিশনার মো. আশরাফ উদ্দিন এবং সদর দপ্তর (প্রায়োগিক)-এর যুগ্ম কর কমিশনার মো. জাবির সামস্ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কর অঞ্চল-১, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাদের সফলতা কামনা করা হয়।

কর কমিশনার মো. মঞ্জুর আলম বিদায়ী কর্মকর্তাদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। উপস্থিত কর্মকর্তারাও নতুন কর্মস্থলে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।