পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে জুলুস মিছিল ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও খানকা-এ কাদেরিয়া সৈয়্যেদিয়া তৈয়্যেবিয়া মাদ্রাসা থেকে জুলুস মিছিল শুরু হয়। মিছিলটি আওরঙ্গজেব রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭, আসাদ গেট, কলেজ গেট ও শ্যামলী হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

পরে শ্যামলী ক্লাব মাঠে জোহরের নামাজ আদায়ের পর ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মাদ্দাজিল্লাহু আলাইহি)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ (মাদ্দাজিল্লাহু আলাইহি) ও আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ (মাদ্দাজিল্লুহুল আলাইহি)।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ।