
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পৌরবাজারে শিং মাছে কৃত্রিম রং মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৯ জুলাই উপজেলার শিবচর পৌরসভার মাছ বাজারে অভিযান পরিচালনা করেন শিবচর পৌরসভার পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সাইখা সুলতানা,
নির্বাহী মেজিস্টেট সাইখা সুলতানা বলেন ক্রেতার অভিযোগে বাজারে অভিযান পরিচালনা করা হয়, শিংমাছ ক্রয়করে ক্রেতা বাড়ি নিয়ে মাছ কাটার সময় ক্ষতিকারক রংমিশানো শিং মাছ দেখে উপজেলা প্রশাসন কে ফোন করেন ক্রেতার তথ্য অনুযায়ী বাজারে অভিযান চালিয়ে আপন (২২) ও আলমগীর (৪৫) দুই জন কে ভেজাল রং মেশানো শিং মাছ সহ আটক করে একমাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে পাঠিয়েছেন। নির্বাহী মেজিস্টেট আরো বলেন , বিক্রির উদ্দেশ্যে শিং মাছে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ অভিযোগে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় দুই মাছ ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল বা ক্ষতিকর উপায়ে খাদ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।















