চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মিনি ট্রাকভর্তি ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এহসান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

শনিবার ( ৪ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিধানিক টীম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দা বাজার এলাকায় অভিযান চালায়।