সহকারী কর কমিশনার রিফাত-ই-আশরাফের চাকরির ধারাবাহিকতা ও বেতন সংরক্ষণ অনুমোদন

ঢাকা, ৭ জুন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আওতাধীন কর অঞ্চল-১১, ঢাকায় কর্মরত সহকারী কর কমিশনার জনাব রিফাত-ই-আশরাফ (২০০৯১০)-এর পূর্ববর্তী চাকরির ধারাবাহিকতা সংরক্ষণ ও বেতন নির্ধারণের বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক অধিদপ্তরে ‘সহকারী বিস্ফোরক পরিদর্শক’ পদে ২৫ আগস্ট ২০২১ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কর্মকাল বাংলাদেশ সার্ভিস রুলস (প্রথম খণ্ড)-এর বিধি ৪২ ও বিধি ৩০০(বি) অনুযায়ী পেনশনযোগ্য চাকরিকাল গণনা এবং বেতন নির্ধারণের ক্ষেত্রে সংরক্ষণ করা হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে, পূর্ববর্তী চাকরির সময়কালে কোনো ‘অসাধারণ ছুটি’ ভোগ করা হয়ে থাকলে সেই সময় পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে গণ্য হবে না। এছাড়া বর্তমান পদে পূর্ববর্তী চাকরিকাল জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত হবে না।
এ আদেশের ফলে কর্মকর্তার চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিধি অনুযায়ী বেতন ও পেনশন সুবিধা নির্ধারণ করা হবে।