পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালো বর্তমান গোয়েন্দা ডায়রি ও বর্তমান অর্থনীতি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন “বর্তমান গোয়েন্দা ডায়রি ও বর্তমান অর্থনীতি”-এর সম্পাদক ও প্রকাশক মোঃ মাহাবুবুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের অনন্য শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। সকল ভেদাভেদ ভুলে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মোঃ মাহাবুবুর রহমান দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

মোঃ মাহাবুবুর রহমান
সম্পাদক ও প্রকাশক
বর্তমান গোয়েন্দা ডায়রি ও বর্তমান অর্থনীতি