এনবিআরে ঘুষ-দুর্নীতির বিস্তারের অভিযোগ, চেয়ারম্যানের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন; প্রশাসনিক ক্যাডারে পরিচালনার দাবি ব্যবসায়ী মহলের

বিশেষ প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টম হাউস, কাস্টমস ও ভ্যাট বিভাগসহ বিভিন্ন দপ্তরে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ক্রমেই বাড়ছে বলে দাবি করেছেন বিভিন্ন ব্যবসায়ী মহল। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক দুর্বলতা, জবাবদিহির অভাব এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ব্যবসায়ী মহলের একাংশের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আহসান হাবিবের প্রশাসনিক নেতৃত্বে দুর্নীতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান নয়। বিভিন্ন সময়ে গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে এনবিআরের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। তবে চেয়ারম্যানের ব্যক্তিগত সম্পৃক্ততার কোনো অভিযোগ প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত নয়; এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

ব্যবসায়ীদের মতে, এনবিআরের মতো গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা, কঠোর তদারকি ও জবাবদিহি অত্যন্ত জরুরি। তাঁদের একটি অংশ মনে করেন, প্রশাসনিক ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে এনবিআর পরিচালনা ও গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে প্রশাসনিক তদারকি জোরদার করা হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হতে পারে।

তাঁদের আরও প্রশ্ন, দুর্নীতির অভিযোগ কোন মাধ্যমে একাধিক প্রকাশিত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে কেন? চেয়ারম্যানের অধীনে প্রশাসনিক তদারকির দুর্বলতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

ব্যবসায়ী মহলের দাবি, এনবিআরের প্রতিটি দপ্তরে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের সম্পদের হিসাব যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে পদমর্যাদা নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এনবিআর কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান নয়; এটি রাষ্ট্রের রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশনা সব সময় রয়েছেন ঘুষ দুর্নীতি ডিপার্টমেন্ট মুক্ত রাখতে হবে তাই দুর্নীতির বিরুদ্ধে শুধু অধস্তন কর্মকর্তাদের নয়, সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী মহলের স্পষ্ট দাবি—দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চাই, প্রশাসনিক স্বচ্ছতা চাই এবং এনবিআরকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে প্রশাসনিক ক্যাডারের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনার বিষয়টি বিবেচনা করতে হবে। বিশেষ করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে জনাব আহসান হাবিব চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড ব্যর্থ হয়েছেন বলেও একাধিক মহল প্রকাশ করেন।