ক্যাফে প্রিন্সে নোংরা রান্নাঘর, ১০ হাজার টাকা জরিমানা

মোঃ মাহাবুবুর রহমান: রাজধানীর কাওরান বাজারের গার্ডেন রোডে অবস্থিত ক্যাফে প্রিন্স রেস্তোরাঁয় নোংরা রান্নাঘর, পচা ও বাসি খাবার রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গার্ডেন রোডের ২১/বি নম্বর ঠিকানায় অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে রেস্তোরাঁটির খাদ্য সংরক্ষণ ও পরিচালনা ব্যবস্থায় বিভিন্ন অনিয়মও পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেস্তোরাঁ পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও ব্যবস্থা না থাকার বিষয়ও নজরে এসেছে।

অভিযানে জরিমানা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান (পরিচিতি নম্বর-১৭৬৪২)। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্য সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র নিশ্চিত করার নির্দেশ দেন।