এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

একযোগে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।