শুল্ক ফাঁকির সিগারেট আটক

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অভিযান পরিচালনা করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক করেছে।

দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর BG-148-এর যাত্রী মোহাম্মদ সোহেল, পাসপোর্ট নম্বর EL0147654-এর সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে Mond ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং Esse Lights ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল সিগারেটগুলো আটক করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

আটককৃত সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫,০০,০০০ টাকা (পঁয়ষট্টি লাখ টাকা)। পণ্যটির মোট করভার বা TTI ৬২১.৬৩ শতাংশ।
এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।