
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের তিনজন কমিশনারকে জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম-কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরে বদলি করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন-কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এ পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের চলতি দায়িত্বপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সফিউর রহমান-কে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে বদলিকৃত কর্মকর্তাদের যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।















