এনবিআরে তিন সদস্যের দপ্তর পুনর্বিন্যাস, নতুন দায়িত্বে মোয়াজ্জেম-মুস্তাফিজ-লুৎফর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তিনজন সদস্যের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বুধবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকারী মো. মোয়াজ্জেম হোসেনকে সদস্য (মূসক নিরীক্ষা) হিসেবে পদায়ন করা হয়েছে।

সদস্য (মূসক নিরীক্ষা) পদে চলতি দায়িত্বে থাকা সৈয়দ মুস্তাফিজুর রহমানকে সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সদ্য যোগদানকারী মোহাম্মদ লুৎফর রহমানকে সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ২৪ মার্চ ২০২৬ তারিখের পূর্ববর্তী অফিস আদেশে অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত অংশ বাতিল করা হয়েছে।

দ্বিতীয় সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।