
ভারপ্রাপ্ত সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনাব আহসান হাবিব আজ জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং দলগতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের উন্নয়ন এবং নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং যৌক্তিক বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।















