সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৮৪ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও ১ হাজার ৪৫৬ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টি কোম্পানির, বিপরীতে ১৮৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।