সংরক্ষিত নারী আসনে আয় বৈষম্য বেড়েছে, শীর্ষে বিএনপির স্বপ্না

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের আয় বিশ্লেষণে দেখা গেছে, একদিকে স্বল্প আয়কারীর সংখ্যা বেড়েছে, অন্যদিকে কোটি টাকার বেশি আয়কারী সদস্যের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, ৫ লাখ টাকা বা তার কম আয়কারী রয়েছেন ২০ জন (আয়ের ঘর পূরণ না করা ৭ জনসহ)। এদের মধ্যে ১১ জনই ১১ দলীয় জোট থেকে নির্বাচিত।

অন্যদিকে, কোটি টাকার বেশি আয়কারী ৪ জন হলেন বিএনপির নবনির্বাচিত এমপি শামীম আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, সাকিলা ফারজানা ও আন্না মিনজ।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে স্বল্প আয়কারীর হার ছিল ২৪ শতাংশ (১২ জন) এবং কোটি টাকার বেশি আয়কারীর হার ছিল ৪ শতাংশ (২ জন)। ত্রয়োদশ সংসদে তা বেড়ে যথাক্রমে ৪০ শতাংশ (২০ জন) ও ৮ শতাংশে (৪ জন) পৌঁছেছে।

শীর্ষ ১০ আয়কারী নারী এমপি
১. শামীম আরা বেগম স্বপ্না — ৪ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫০৬ টাকা
২. জহরত আদিব চৌধুরী — ৩ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৩৯৩ টাকা
৩. সাকিলা ফারজানা — ৩ কোটি ৭১ হাজার ১২৩ টাকা
৪. আন্না মিনজ — ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ২৪৬ টাকা
৫. সুলতানা আহমেদ — ৯৬ লাখ ৬ হাজার ৮৫৮ টাকা
৬. সানজিদা ইসলাম — ৮৮ লাখ ৮৫ হাজার ২৭০ টাকা
৭. নিপুন রায় চৌধুরী — ৪২ লাখ ৬৭ হাজার ৭৫৬ টাকা
৮. বীথিকা বিনতে হোসাইন — ৩৮ লাখ ৯ হাজার ২৪৬ টাকা
৯. হেলেন জেরিন খান — ৩৭ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা
১০. সেলিমা রহমান — ৩৬ লাখ ৩ হাজার ২৩৯ টাকা